দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুর থেকে গলায় গামছা পেঁচানো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে জেলার মুক্তাগাছায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকার একটি পুকুর থেকে মাসতুরা (৪) নামে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা। সে ওই এলাকার আবু সাইদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মাসতুরা। স্বজনরা বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির পাশে একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় শিশুটির গলায় গামছা পেঁচানো ছিল এবং গলায় কালচে দাগ দেখা গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বুধবার বিকেলে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কামারিয়া গ্রামে বজ্রপাতে মজিবর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মা মরিয়ম বেগম আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মজিবর ক্ষেত থেকে মুখি কচু তুলতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়িতে ফিরে আসেন। পরে বাড়ির বারান্দায় বসে তোলা কচু বাজারে বিক্রির জন্য পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মজিবরের মা মরিয়ম বেগমও আহত হন। তাঁকে স্থানীয় চেচুয়া বাজারের ব্র্যাক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যে আই